Sandwip-24

নাকি চাঁদাবাজরাই এখন সরকারের সবচেয়ে ‘সুরক্ষিত উন্নয়ন প্রকল্প’ — ঘাট ইস্যুতে নাসির উদ্দীন পাটোয়ারী

সন্দ্বীপের চলমান ঘাট ইস্যুতে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী। নিজের ফেসবুক টাইমালাইনে পোস্ট করে জানিয়েছেন নিন্দা।

ফেসবুক পোস্টে গুপ্তছড়া ঘাটে মুমূর্ষু অবস্থায় নৌযানের অপেক্ষায় মৃত্যু বরণ করা মুক্তিযুদ্ধার ঘটনাটি উল্লেখ করে তিনি লিখেন— “যে মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বাধীন দেশেই চাঁদাবাজির অভিযোগ ঘিরে স্পিডবোট বন্ধ থাকায় চিকিৎসার অপেক্ষায় ঘাটেই তাঁর মৃত্যু।”

একই পোস্টের কমেন্টে এনসিপির এই নেতা ঘাটে চাঁদাবাজির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেন— “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কি চাঁদাবাজদের ধরতে পারছে না, নাকি চাঁদাবাজরাই এখন সরকারের সবচেয়ে সুরক্ষিত উন্নয়ন প্রকল্প?”

সন্দ্বীপের ঘাট ইস্যুতে বিরোধী দলীয় জোটের এই নেতার ফেসবুক পোস্টের পর ঘটনাটি জাতীয়ভাবে আলোচনায় এসেছে বলে মনে করছেন নেটিজেনরা।

Leave a Reply