Sandwip-24

সন্দ্বীপ ঘাটে মুক্তিযুদ্ধার মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ এমপির

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে নৌযান না পেয়ে মুমূর্ষু অবস্থায় বীর মুক্তিযুদ্ধার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্যে নির্দেশ দিয়েছে স্থানীয় এমপি মোস্তফা কামাল পাশা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে এই নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার ( ২১ আগস্ট) এমপির মিডিয়া উইংস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরো ঘটনায় কারা জড়িত, কী ঘটেছিল? তা উদঘাটন করতে ইউএনওকে এমপি একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন। এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনও প্রকাশ করতে বলা হয়। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে নিহত মুক্তিযুদ্ধার পরিবারের প্রতি সমবেদনাও জানান এমপি মোস্তফা কামাল পাশা।

উল্লেখ্য, গত বুধবার (১৯ আগস্ট) সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট নিয়ে দুই পক্ষের আধিপত্যের জেরে বন্ধ রাখা হয় সকল নৌযান। ফলে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম নিতে না পারায় ঘাটেই মৃত্যু হয় বীর মুক্তিযুদ্ধা সিরাজ উদ্দিনের।

Leave a Reply